সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ রাজধানীতে পশু কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে তিন শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কোরবানির সময় পশুর লাথি-শিংয়ের আঘাত এবং অসাবধানতাবশত দা, চাকু, ছুরির আঘাতে তারা আহত হন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন জানান, আহতদের অধিকাংশই কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এছাড়া কুরবানির কাজে সহযোগিতা করতে গিয়ে কারও আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন কেউ কেউ।

তিনি আরও জানান, প্রত্যেক বছর কোরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাত, আঙুল কাটা কমপক্ষে ১০০ জন আজ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থাই গুরুতর ছিল না।

কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ রাত ১১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit