শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ঈদের দিন করোনায় দুজনের মৃত্যুর খবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : ঈদের দিনে করোনাভাইরাসে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এদের মধ্যে একজনের ঢাকায় এবং অন্যজনের ময়মনসিংহে মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২০০ জনে।

রবিবার (১০ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গতকাল তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তরটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit