শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ঈদ উল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানান।

তিনি রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এগুলো পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তারা মুহাম্মদপুরে ১৩তলা আবাসিক-বাণিজ্য ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার নির্মাণসহ তাদের আবাসনের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 

তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। 

দেশী-বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বীর মুক্তিযোদ্ধাগণ মনে করেন সদ্য উদ্বোধনকৃত স্বপ্নের পদ্মা সেতু দেশের সুষম অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

পরিশেষে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit