বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

পদত্যাগে বাধ্য হলেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকশে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ফের হয়ে উঠেছে অগ্নিগর্ভ। আর যার উত্তাপ ছড়ালো প্রেসিডেন্টে ভবন থেকে প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত। এরই ধারাবাহিকতায় হার মানলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। 

গণবিক্ষভের মাঝে শনিবার (৯ জুলাই) সেখান থেকে সরানো হয় প্রেসিডেন্টকে। কিন্তু তিনি সেখান থেকে কোথায় গেছেন তা জানা যায়নি। 

দিনভর উত্তেজনা, রাজধানী কলম্বোর পথে পথে বিক্ষোভ আর পুলিশের সঙ্গে জনতার সংঘাতের পর রাতে ঘোষণা দিয়ে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন গোটাবায়া রাজাপাকশে। তিনি বলেছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন।

এদিকে, ‘দেশের স্বার্থে, সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে’ পদত্যাগে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। 

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেইওয়ারদেনা বলেছেন, ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন,“তাই আমি দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আপনারা শান্তি বজায় রাখুন, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন।”

নজিরবিহীন এ গণ-অসন্তোষ থামাতে জলকামানের পানি আর বন্দুকের গুলি- দুটোই ব্যবহার করেছে পুলিশ; কিন্তু বিক্ষোভকারীদের দমাতে পারেনি।

দুপুরেই চড়াও হয়েছিল জনতা, পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। হাজারো জনতা যখন তার বাসভবনে ঢুকে পড়ল স্রোতের মত, ঠেকানোর কোনো উপায়ও ছিল না। প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব চালানোর পর বিক্ষোভকারীরা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে। 

রাজপথে স্লোগান ওঠে—‘আমরা বলছি এখনই যাও’। একপর্যায়ে জ্বলে ওঠে আগুন।

সূত্রঃ এনডিটিভি

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit