বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

যে কারণে ৫ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করল ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে। 

ভারত ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেছেন ভারত, জামার্নি, চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকেও। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।

একটি ডিক্রি জারি করে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা জানানো হলেও তাদের বরখাস্ত করার কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এ ছাড়া বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে নিয়োগ দেওয়া হবে কিনা তাৎক্ষণিক তা জানা যায়নি।

গত ২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য করেনি, তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ করা হলো।

এদিকে ভারত রাশিয়ার সঙ্গে এখনো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনো অটুট রেখে চলেছে তারা।

কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: তাস নিউজ

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit