শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল রোববার সকালে বঙ্গভবনে তার পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ ঈদুল আজহার নামাজ আদায় করবেন।  

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হঠাৎ করে কোভিড-১৯ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে এ বছরও অংশ নিচ্ছেন না।

ঈদের নামাজ পরিচালনা করবেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটাবেন।

তবে সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সাথে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর্ব থাকছে না বলে মুখপাত্র জানান।

 

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit