বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কোথায় গুলি লেগেছে শিনজো আবের?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার অবস্থা সংকটাপন্ন। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রভাবশালী পত্রিকা ‘দ্য জাপান টাইমস’। এ ঘটনার একটি প্রকাশ্যে এসেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘আসাহি শিম্বুন’ এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়।

এতে দেখা যাচ্ছে, কিছু মানুষের মধ্যে বক্তৃতা দিচ্ছেন শিনজো আবে। তখন হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। তার পেছন দিকে এ সময় ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার পর সংজ্ঞাহীন অবস্থায় হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন।

কোথায় গুলি লেগেছে শিনজো আবের?

‘দ্য জাপান টাইমস’ জানিয়েছে, শিনজো আবে বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিবিসি, রয়টার্স জানিয়েছে, তাকে পেছনের দিক থেকে গুলি করা হয়। অন্যদিকে, স্থানীয় টিবিএস টেল্কেভিশন ও কিয়োদো নিউজ এজেন্সির বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’জানিয়েছে- শিনজো আবে বুকের বাম পাশে এবং গলায় গুলিবিদ্ধ হয়েছেন।

আর জাপানের জাতীয় টেলিভিশন ‘এনএইচকে’ সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, শিনজো আবে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। মাটিতে লুটিয়ে পড়ার সময় আবে তার বুক চেপে ধরে ছিলেন। এ সময় তার শার্টে রক্তের দাগ দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য আসাহি শিম্বুন’ জানিয়েছে, এ ঘটনায় ৪১ বছর বয়সী একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরের কিনটেটসু লাইন এলাকার ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে নির্বাচনী প্রচার কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন ৬৭ বছরের শিনজো আবে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরপর দুইবার গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়।

এদিকে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবে কার্ডিওপালমোনারি তথা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো। বিবিসি জানিয়েছে, জাপানে আনুষ্ঠানিকভাবে হৃদরোগে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে সাধারণত এই কার্ডিওপালমোনারি শব্দটি ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ। আল-জাজিরা জানিয়েছে, জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit