শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

১ সেপ্টেম্বর থেকে পানির দাম বাড়ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্কনিউজঃ ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বর থেকে আরও ৫ শতাংশ খরচ বাড়ছে। বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩ বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি আরও বলেন, এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পার। সেটাই করা হয়েছে।

গত বছরের ২৫ মে সর্বশেষ পানির দাম ৫ শতাংশ বাড়ায় ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা।

৫ শতাংশ বাড়লে প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।

এর আগে গত ফেব্রুয়ারিতে পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিশেষ বোর্ড সভায় উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি।

এদিকে পানির দাম বাড়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করে পানির দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। একইসঙ্গে পানিপ্রাপ্তির বৈষম্যও দূর করতে হবে।

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ রাত ৯.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit