বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমানোর সুপারিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ লোডশেডিং সংকট থেকে উত্তরণ ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায়।

বৃহস্পতিবার ওই সভাশেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের সময়কার অফিসসূচিতে ফেরার সুপারিশ করা হয়েছে ওই সভায়।

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, অফিসের সময় সংশোধন করা গেলে যেমন ৯টা থেকে ৩টা করা যায় কিনা বা ঘরে বসে কাজ করতে পারি কিনা, এটি সরকারের উচ্চপর্যায় চিন্তা করতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের উৎপাদন ক্ষমতা আছে। দাম না বাড়লে আমরা সবাইকে দিতে পারতাম। প্রধানমন্ত্রী দামের বিষয়ে সহনশীল হয়েছেন। সাবসিডি দেওয়া হচ্ছে। কোথায় যাবে কেউ বলতে পারে না।

বিয়ে ও সামাজিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার সুপারিশ করা হয়েছে সভায়।

এ ছাড়া সারা দেশে এসির ব্যবহার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেন না নামে সেই ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে সভায়।

সেপ্টেম্বরের আগে সংকট উত্তরণের সম্ভাবনা কম বলে সভায় জানানো হয়।

সভাশেষে জানানো হয়, দেশের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১২ হাজার মেগাওয়াট। আর চাহিদা ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। লোডশেডিং ৫০০ মেগাওয়াটের। তাই বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ বিকাল ৪.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit