বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রাজু ইসলাম (৩৩) নামের এক যুবক মারা গেছেন। বুধবার রাতের কোনো ট্রেনে তিনি কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা রেলগেইট থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রাজু  জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকাল দক্ষিণ পৈরতলা রেলগেইটের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, রাতে চট্টগ্রামগামী কোন একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার স্ত্রী সোহাগী আক্তার পুলিশ ফাঁড়িতে আসেন। 

ওই নারীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, বিয়ের সময় রাজু বনিক হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখেন রাজু ইসলাম। বুধবার বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু ইসলাম। বৃহস্পতিবার সকালে তার মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit