শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

নিজস্ব গ্যাস ছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কষ্টকর ব্যাপার হয়ে গেছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। ইউক্রেনের যুদ্ধ, এরপর রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিল, ইউরোপ নিষেধাজ্ঞা দিল। এর ফলাফলটা এই দাঁড়িয়েছে; তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এলএনজির দাম বেড়ে যাচ্ছে। আমাদের নিজস্ব যেটুকু গ্যাস আছে তাছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখা কষ্টকর ব্যাপার হয়ে গেছে, অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে।’

আজ বুধবার ভিডিও কনফারেন্সিং মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এবং শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘যতটুকু পারা যায় বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আমি নির্দেশ দিয়েছি, প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘণ্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেভাবে লোডশেডিং দেওয়া। যাতে মানুষ সেসময়টা প্রস্তুত থাকতে পারে। মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি। সে বিষয়ে নজর দিতে হবে। আশা করি, দেশবাসী আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যুদ্ধ, আমেরিকার নিষেধাজ্ঞা নাভিশ্বাস তুলে ফেলেছে সারা বিশ্বে। আমেরিকার মানুষও কষ্ট পাচ্ছে। কিন্তু ওরা তো মানুষের জন্য অত কেয়ার করে না; আমাদের মতো। তারা মনে করে, মানুষ মানুষের মতো করে খাবে। আমরা তা না। আমরা আমাদের দেশের মানুষ কেমন থাকে, মানুষের দিকেই আমরা দৃষ্টি দিই। আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টাই আমরা করি।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit