সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

চৌগাছায় বাল্যবিয়ে না পড়াতে কাজীদের শপথ

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাল্যবিয়ে পড়ানোর দায় স্বীকার করে ভবিষ্যতে আর বাল্যবিয়ে না পড়ানোর শপথ নিলেন নিকাহ রেজিস্টাররা। ৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কাজী সমিতির আয়োজনে চৌগাছা সরকারি শাহাদৎপাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্টারদের করণীয় বিষয়ক কর্মশালায় উপজেলার নিকাহ রেজিস্টার এই শপথ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম। প্রধান অতিথির ঊক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা কাজী সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ স¤পাদক মোশাররফ হোসেন ও দফতর স¤পাদক কামাল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় উঠে আসে উপজেলার ফুলসারা ইউনিয়নের নিকাহ রেজিস্টার মাজহারুল ইসলাম মান্নান, চৌগাছা সদর ইউনিয়নের মাওলানা রুহুল কুদ্দুস ও জগীদশপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার ইসরাইল হোসেন উপজেলায় সবচেয়ে বেশি বাল্যবিয়ে স¤পাদন করেন। সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে তারা বাল্যবিয়ের মূলহোতা। তারা সকল প্রকার অপকৌশল প্রযয়োগ করে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বাল্যবিয়ে সম্পন্ন করে থাকেন।

এদের মধ্যে ফুলসারা ইউনিয়নের মাজহারুল ইসলাম মান্নান অপ্রতিরোধ্য। কর্মশালায় উল্লেখিত দাগি-অপরাধী কাজীদেরকে সভার মধ্যে দাড় করিয়ে সকলের সামনে কঠোর ভাষায় তিরস্কার করা হয়। তাদেরকে ভাষায় সাবধান করা হয়। পরে অভিযুক্তরা তাদের দায় স্বীকার করেন এবং অভিষ্যতে আর কখনো বাল্যবিয়ে পড়াবেন না বলে শপথ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরে অভিযুক্তরা তাদের দায় স্বীকার করে নেন এবং উপজেলার সকল কাজী শপথ করেন ভবিষ্যতে তারা আর বাল্যবিয়ে পড়াবেন না। তিনি বলেন, এরপরও কোনো কাজীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit