শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর সীমা বাড়ল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বা মেবাইল ব্যাংকিংয়ে দৈনিক টাকা পাঠানোর সীমা বাড়ল। এখন থেকে দৈনিক যতখুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। আজ মঙ্গলবার মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাঠানোর সীমা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্টে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে একজন গ্রাহক এভাবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পাঠাতে পারতেন। আর মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ আগের মতোই আছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। একজন গ্রাহক আরেক জনকে মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

অন্যদিকে, একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তিনি মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

কিউএনবি/বিপুল/ ০৫.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit