শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ২জন গ্রেফতার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬১ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলীর ৭তলা ভবন থেকে গত সোমবার পূর্ব রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ওসমান গনি জিসান (৩০) ও শংকর অধিকারী মুকেশ (৪০) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল ও র‌্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শারিহয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে মোবারক আলীর ৭তলা ভবন থেকে ৪কেজি ২শ গ্রাম লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২কেজি ৫শ গ্রাম প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২ কেজি ৪শ গ্রাম ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার, ১ কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, ২টি বিউটেন গ্যাসযুক্ত কৌটা, ১টি দাহ্য পদার্থযুক্ত কৌটা ও অন্যান্য সরজামাদিসহ ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit