সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আরও ১৫ দিন জেলহাজতে থাকতে হবে পিকে হালদারকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালানো প্রশান্ত কুমার (পিকে) হালদার এবং তার পাঁচ সহযোগীর কারা হেফাজত আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার এই আদেশ দিয়ে কলকাতার বিশেষ সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিবিআই) আদালতের বিচারপতি জীবনকুমার সাধু বলেন, ২০ জুলাই তাদের ফের আদালতে হাজির করতে হবে। হালদার ও তার সহযোগীদের দুই আইনজীবী আলী হায়দার এবং সোমনাথ ঘোষ আজ এজলাসে উপস্থিত ছিলেন না।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী অরিজিত চক্রবর্তী পরে সাংবাদিকদের বলেন, পিকে হালদার এবং তার সহযোগীদের জেরা করে ভারতের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। সম্ভবত এদের নামও চার্জশিটে থাকবে। বাংলাদেশের কিছু প্রভাবশালীর নাম পাওয়া গেছে বলে জানা গেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই চার্জশিট আদালতে পেশ করা হবে এবং তা ২০ জুলাই পেশ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান চক্রবর্তী। পিকে হালদার এবং তার সহযোগীদের নামে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন এবং ২০০২-এর প্রিভেনশন অব মানিলন্ডারিং আইনে মামলা করা হয়েছে।

গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পিকে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেফতার করে।

উল্লেখ্য, পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি পিপলস লিজিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পিকে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে অদ্যাবধি ৩৪টি মামলা করা হয়েছে। অভিযোগ ওঠার পরই দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/বিকাল ৩.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit