বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

ফখরুল রাজনীতিতে গায়েবি আওয়াজ তোলার অপচেষ্টা করছেন: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও বিরুদ্ধে গায়েবি মামলা হয়নি। মির্জা ফখরুল গায়েবি মামলার কথা বলে রাজনীতিতে গায়েবি আওয়াজ তোলার অপচেষ্টা করছেন। যেহেতু জনগণের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, সেহেতু তারা গায়েবি ও ষড়যন্ত্রের রাজনীতিতেই আস্থা রাখে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি দেশের জনগণকে আতঙ্কিত করে। কারণ তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের নামে জনগণের ওপর যে ভয়াবহ অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, তার দগ দগ ক্ষত এখনো দেশবাসীর মানসপটে অমলিন। মির্জা ফখরুল কথায় কথায় সাংবিধানিকভাবে বৈধ ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে অবৈধ অভিহিত করে সংবিধান লঙ্ঘনের অপরাধ করছেন। দেশের গণতন্ত্র হারিয়ে যায় নাই যে তা ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সর্বদাই জনগণকে সঙ্গে নিয়ে পথ চলে। আওয়ামী লীগ জনগণের প্রভু নয়, সেবক হয়ে থাকতে চায়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত আওয়ামী লীগ এ দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির সব কর্মকাণ্ড আবর্তিত হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ধারায়। গণতন্ত্র ধ্বংসই শুধু নয়, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। স্বৈরতন্ত্রের প্রতিভ‚ বিএনপিই এ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি ও আদর্শ প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার ও ক্ষমতার দম্ভ দেখিয়ে গণবিরোধী অবস্থানের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত। অন্যদিকে আওয়ামী লীগ মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা এবং ভোট-ভাতের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে আসছে।

সেতুমন্ত্রী বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের সব কার্যক্রম পরিচালিত হয় গণআকাঙ্ক্ষা ধারণ করেন, যার মধ্য দিয়ে জনগণের শাসন তথা গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলেছে। কোনো অপশক্তির ষড়যন্ত্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ উন্নত ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সক্ষম হব। জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit