বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বিশ্বে একদিনে কোভিড শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে কোভিড সংক্রমণে মৃত্যু কমে আসলেও ফের বাড়ছে সংক্রমণ। ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২৪৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ১৭৯ জন।

সোমবার (৪ জুলাই) আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬১ হাজার ৪৩৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫৪২ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫২ কোটি ৯২ লাখ ৬৮ হাজার ২৫০ জন।

গত একদিনে সবচেয়ে বেশি কোভিড শনাক্ত হয়েছে ইতালিতে, ৭১ হাজার ৯৪৭ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৮৮ জন মারা গেছেন তাইওয়ানে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ৩২ হাজার ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৮২৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩২০ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৫১ লাখ ৭২ হাজার ৮৫২ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭৯ জন, রাশিয়ায় ৪৭ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, মেক্সিকোতে ২৮ জন, গ্রিস ও চিলিতে ২৬ জন করে এবং থাইল্যান্ড ও ইরায়েলে ১৯ জন এবং বাংলাদেশে ২ জনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit