শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

শ্রীমঙ্গলে হাইলহাওরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে 

আমিনুর রশীদ চৌধুরী রুমন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৬০ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইলহাওরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আমিষের যোগান বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরন করা হয় বলে জানা গেছে। রবিবার (৩ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের হাইল হাওরের চিরুয়াডুবি বিলের অংশে ২০২১-২০২২ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ,প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এসব দেশীয় জাতি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত  করেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন ইউনিট (এনএটিপি-২) প্রকল্প মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মকছেদুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সহসম্পাদক মামুন আহম্মেদ প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চিতল মাছ ও মাগুর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit