সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা আরও ৩ মাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পামঅয়েল) দাম সহনীয় রাখতে মূল্য সংযোজন কর বা ভ্যাটে বিদ্যমান সুবিধার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভোজ্যতেলে বিদ্যমান ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ জুন পর্যন্ত ছিল।

এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তা স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। বাকি দুই স্তরে অর্থাৎ উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কোনো ভ্যাট নেই।

এই দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে যা এ বছরের মার্চ মাসে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেয়া হয়।

তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর গত ২৬ জুন সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা।

সবশেষ ৯ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট ঘোষণার দিন প্রথমবারের মতো বোতলজাত সয়াবিনের দাম সাত টাকা বাড়িয়ে লিটারপ্রতি ২০৫ টাকা নির্ধারণ করা হয়ে।

ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরে ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা বাড়ানো হয়েছিল।

গত কয়েক দিন থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দাম কমানোর বিষয়টি আলোচনায় ছিল।  তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম এখনো অস্বাভাবিক।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit