শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

নাকে দেয়ার কোভিড টিকার ট্রায়ালের অনুমোদন মিলেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৩৬ Time View

ডেস্ক নিউজ : সুইডেনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী সুইবিহীন টিকার মানবদেহে ট্রায়ালের জন্য বেছে নেয়া হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

পাউডারের মতো এই টিকা সুইডেনে অন্য প্রাণীদেহে প্রয়োগ করে শতভাগ সফলতা পাওয়া গেছে। এখন মানুষের দেহে ট্রায়াল সম্পন্ন হলেই আনুষ্ঠানিক সফলতার ঘোষণা আসবে।

শনিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানিয়ে বলা হয়, প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসকের উদ্যোগে সুইডেনের বিজ্ঞানীরা টিকাটির মানব ট্রায়ালের প্রথম পর্যায়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন।

সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং এবি বা আইএসআর মানব ট্রায়ালের জন্য কন্ট্রাক্ট রিসার্চ অরগানাইজেশন (সিআরও) হিসেবে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে।

এর সিআরও হিসেবে কাজ করছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। 

তিনি জানিয়েছেন, প্রথম দফায় ২০০ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালিয়ে নিরাপদ প্রমাণিত হলে দ্বিতীয় দফায় আরও বেশি মানুষের ওপর টিকার পরীক্ষা চালানো হবে। সেখানে সফলতা পাওয়া গেলে তৃতীয় পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর পরীক্ষা করা হয়।

বাংলাদেশে ফেজ-ওয়ান ট্রায়ালে ১৮০ জন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে, যারা সবাই স্বাস্থ্যকর্মী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন ডা. আবদুল্লাহ।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit