শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

ইউক্রেনকে আরও সারফেস টু এয়ার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য  সর্বশেষ অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দুটি সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, চারটি অতিরিক্ত কাউন্টার-আর্টিলারি রাডার এবং দেড় হাজার রাউন্ড গোলাবারুদ পাঠাচ্ছে। পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে বলে শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেন বৃহস্পতিবার মাদ্রিদে ন্যাটো নেতাদের এক সমাবেশের পর প্রায় ৮২০ মিলিয়ন ডলার মূল্যের সহায়তা প্যাকেজটি দেওয়ার ঘোষণা করেছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সহায়তার ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে ইউক্রেনের একটি জনবহুল শপিং মলে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয়রা তাদের দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং  যুক্তরাষ্ট্র তাদের ন্যায়সঙ্গত কারণের পাশে দাঁড়িয়েছে। এদিকে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় রাশিয়ার হামলার একদিন পর এবার দেশটির শহর মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার শহরটির মেয়র আলেকজান্ডার শেনকেভি এ বিস্ফোরণের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের আগে ওডেসার পার্শ্ববর্তী মাইকোলাইভজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে! আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বিস্ফোরণ কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit