শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড় ডংইয়া ব্যাটারী কোম্পানির উদ্যোগে আলোচনা সভা ও মিথিলা অটো শো-রুমের গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বুমরাহ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : আগের দিন টসের সময় ভারত অধিনায়ক জসপ্রিত বুমরাহকে ব্যাটিং নিয়ে খোঁচা মেরেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার তথা উপস্থাপক মার্ক বুচার। সে কারণেই হয়তো রেগে ছিলেন ভারতীয় পেস তারকা বুমরাহ। আজ দ্বিতীয় দিনে উইকেটে এসে তিনি এমন ব্যাটিং তাণ্ডব শুরু করেন, যাতে জন্ম নিল নতুন বিশ্বরেকর্ডের। টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার বিশ্বরেকর্ড এখন বুমরাহর দখলে।

আজ স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে ৩৫ রান নিয়েছেন বুমরাহ। এই স্টুয়ার্ট ব্রডকেই ১৫ বছর আগে যুবরাজ সিংয়ের হাতে ৬ বলে ৬ ছক্কা হজম করতে হয়েছিল। তবে সেটা টি-টোয়েন্টিতে। এবার টেস্টের ইতিহাসে সব থেকে খরুচে ওভার করে ফেললেন ব্রড। তার করা ৮৪তম ওভারে ১টি ওয়াইড ও ১টি নো বল-সহ ওভারের ৮ বলে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান আসে। এতে ভেঙে গেল ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ খ্যাত ব্রায়ান লারার বিশ্বরেকর্ড।

এতদিন টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহে যুগ্মভাবে শীর্ষে ছিলেন ক্যারিবিয়ান মহাতারকা ব্রায়ান চার্লস লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।  লারা ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের ওভারে ২৮ রান নিয়েছিলেন।  ২০১৩ সালে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ওভারে ২৮ রান নেন বেইলি। আর ২০২০ সালে প্রোটিয়া তারকা কেশব মহারাজ তখনকার ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ওভারে ২৮ রান নিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit