বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে পদ্মার চরে চিনা বাদাম চাষ করে চাষীদের সাফল্য

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার অনাবাদি চরে চিনা বাদাম চাষ করে চাষীরা এবছরও ব্যাপক সাফল্য পেয়েছেন। পদ্মার বিস্তীর্ণ চরে চাষকরা সোনালী ফসল বাদাম ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। অর্থকারী এ ফসল চাষ করে সংসারে স্বচ্ছলতাও ফিরেছে চরবাসির।চলতি রবি মৌসুমে দৌলতপুরের পদ্মার বিস্তীর্ণ চরে ৮৯০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। একসময় পদ্মা নদীতে জেগে ওঠা বালুচর পড়ে থাকতো। যা চাষীদের কোন কাজেই আসতো না। এখন জেগে ওঠা পদ্মার চরে চাষীরা চিনা বাদাম চাষ করে ব্যাপক সাফল্য পাওয়ায় প্রতিবছরই বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে। ফলে অর্থকারী এ ফসলের চাষ পুরো চরে ছড়িয়ে পড়ছে।

এবছরও চরে বাদাম চাষ করে চাষীরা ব্যাপক সাফল্য পাচ্ছেন। খরচ বাদ দিয়ে চাষীদের লাভের অংক তিনগুন থেকে চারগুন ছাড়িয়ে যাচ্ছে। বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র ৫-৬ হাজার টাকা। আর বিক্রয় হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ২০০টাকা মণ দরে। খরচ কম, অল্প পরিশ্রমে লাভও বেশী। তাই চাষীরা বাদাম চাষে চরম খুশি।চিলমারীর চরের আইয়ুব আলী নামে এক কৃষক জানান, এবছর ৫বিঘা জমিতে বাদাম চাষ করেছিলেন। বিঘাপ্রতি তার খরচ হয়েছিল ৫ হাজার টাকা করে। খরচ বাদ দিয়ে বর্তমান বাজার দরে বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার টাকা করে লাভ হচ্ছে। অপরদিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সগঞ্জ এলাকার কৃষক আব্দুল জব্বারও একই কথা জানিয়েছেন। এছাড়াও মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের বাদাম চাষী হাবিবুর রহমান জানান, এবছর ৫ বিঘা জমিতে বাদাম চাষ করে বেশ লাভবান হওয়ায় আগামী বছর দ্বিগুন জমিতে বাদাম চাষ করার ইচ্ছা রয়েছে। এদিকে বাড়ির গৃহস্থালির কাজ শেষে বাদাম ক্ষেতে কাজ করে মৌসুমী দিন মজুররাও খুশি। তারাও কৃষকের বাদাম ক্ষেতে গাছ থেকে বাদাম ঝরিয়ে প্রতিদিন আয় করেছেন ৩০০ টাকা থেকে ৪০০ টাকা।

কৃষি বিভাগ থেকে বাদামের নতুনজাত সরবরাহসহ কারিগরি পরামর্শ প্রদান ও সবধরণের সহায়তার দেওয়ার ফলে বাদামের ফলন বৃদ্ধি পেয়েছে ও চাষীরা অধিক লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম।চরাঞ্চলের পড়ে থাকা অনাবাদি জমিতে অর্থকারী সোনালী ফসল বাদাম চাষের আওতায় আনা গেলে চরবাসীর সারাবছরের আর্থিক চাহিদা পুরণে সহায়ক হবে, পাশাপাশি দেশের বাদামের চাহিদা মিটবে বলে সংশ্লিষ্টরা এমনটাই মনে করেছেন।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit