বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দুই ফিলিস্তিনি দুধের শিশুর কান্নায় কাঁদল বিশ্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ সড়কে গাড়ি থামিয়ে তাতে থাকা এক ফিলিস্তিনি দম্পতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ঘটনা এখানেই শেষ নয়; গাড়িতে তারা ফেলে যায় ওই দম্পতির দুই দুধের শিশুকে। পরে শিশু দু’টি গাড়িতে একাকী ভয়ে কাঁদতে থাকে।

বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে অধিকৃত আলকুদস (জেরুসালেম) নগরীর তেল বুয়ুতের একটি চেকপয়েন্টে।

ফিলিস্তিনের একাধিক সংবাদমাধ্যমের সূত্রে আলজাজিরা জানায়, শিশু দু’টির কান্না দেখে তখনই এক পথচারী হৃদয়বিদারক দৃশ্যটির ভিডিও ধারণ করেন। তিনি যখন শিশু দু’টিকে দেখেন, তখন রাত গভীর। তারা উভয়েই গাড়িতে একাকী ভীষণভাবে কাঁদছিল। সেখানে ছিল না কেউ।

ফিলিস্তিনি মিডিয়ার মতে- ওই দম্পতির কাছে নগরীতে প্রবেশের অনুমোদনপত্র ছিল না- এ কারণে সড়ক থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটে আনাস আফফানাহ নামে সুর বাহের এলাকার এক যুবক ও তার স্ত্রীর সাথে।

ঘটনার সময় শিশু দু’টির কান্নার আওয়াজে গাড়ির পাশে বেশ সংখ্যক ফিলিস্তিনি নাগরিক জড়ো হয়। তারা যে যা পারে নিজেদের মতো করে তাদেরকে সহযোগিতা করে। পরে অবশ্য শিশু দু’টির মা-বাবাকে ছেড়ে দেয়া হয়।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/বিপুল/০১.০৭.২০২২/ রাত ৮.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit