বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

৪ বল খেলেই জিতে গেল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে কুপোকাত শ্রীলংকা। নাথান লিয়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণিতে ১১৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। ফলে অস্ট্রেলিয়াকে তারা দিতে পারে মাত্র ৫ রানের টার্গেট। আর মাত্র ৪ বল খেলে ১০ উইকেটে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে অলআউট করে দেয় শ্রীলংকা। দারুণ বল করেন রমেশ মেন্ডিস।

৩২ ওভারে ১১২ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও জেফরি ভান্দারসি।প্রথম ইনিংসে ২১২ রান করেছিল শ্রীলংকা। অর্থাৎ প্রথম ইনিংসে ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামে স্বাগতিকরা। আর দ্বিতীয়বার নেমেই ব্যাটিং ধসে পড়ে।  অসি বোলারদের সামনে তারা টিকেছে মাত্র ২২.৫ ওভার।

দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার। ৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ১২ রান করে সোয়েপসনের বলে আউট হন ফার্নান্দো। ৬৩ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।

এরপরই চমক দেখান অফস্পিনার ট্রাভিস হেড। ১০ রানেই তুলে নেন ৪টি উইকেট। দিনেশ চান্দিমালকে ১৩ রানে বোল্ড করেন।  এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ধনাঞ্জয়াকে (১১)। ৮ রানে ব্যাট করা জেফরিকে বোল্ড করে দেন।  রানের খাতাই খুলতে পারেননি লাসিথ এমবুলদেনিয়া।

২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন হেড।

এছাড়া ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন।

ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলংকা।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit