বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে গেল, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী লাপিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সংসদ বিলুপ্ত করা হয়েছে। দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে। চার বছরের মধ্যে সে দেশে হতে যাওয়া পঞ্চম নির্বাচন এটি। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সংসদ বিলুপ্ত করার জন্য ভোট হয়েছে। সেই ভোটে আইনপ্রণেতারা সংসদ বিলুপ্ত করার পক্ষে রায় দেন। এর পর দেশটিতে ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়েছেন। ইসরায়েলের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাফতালি বেনেটের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়াইর লাপিদ। দেশটিতে চতুর্থ নির্বাচনের পর আট দল মিলে যে জোট সরকার গঠিত হয়েছিল সংসদ বিলুপ্তির মাধ্যমে এর পতন ঘটল। এর আগে গত  বুধবার বেনেট জানিয়েছিলেন, আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন না। তবে বেঞ্জামিন নেতানিয়াহু ফের ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যেতে পারেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহু ও তার মিত্ররা ভালো আসন লাভ করতে পারেন। তবে, এটি পরিষ্কার নয় যে- তারা সরকার গঠনে ১২০ আসনের মধ্যে প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারবেন কিনা। যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে আবারও দেশটিতে নির্বাচন আয়োজন করতে হবে।
সূত্র: সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit