বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

এই ছেলেটা এখানে এলো কীভাবে: পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট অভিষেকটা ডাক মেরে ক্যারিয়ার শুরু করেন মাহমুদুল হাসান জয়। পরের ইনিংসে করতে পারেন মাত্র ৬ রান। এমন হতাশাময় অভিষেকের পরও তার ওপর নির্বাচকদের দৃষ্টি ইতিবাচকই ছিল। কারণ অভিষেক টেস্টেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিদের বিপক্ষে খেলতে হয়েছে তাকে।
এর পর নিউজিল্যান্ড সফরে কঠিন কন্ডিশনে ওপেনিংয়ে পাঠানো হয় জয়কে। সেখানে অবশ্য দারুণ পারফরম দেখান জয়। মাউন্ট মুঙ্গানুইতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনারদের মোকাবিলা করে ৭৮ রানের ইনিংস খেলেন।  

এর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান। ডারবানে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। সেই ইনিংসের পর অনেকেই বলেছিলেন, টেস্টে বাংলাদেশ একজন স্বীকৃত ওপেনার পেয়েছে। কিন্তু ওই সেঞ্চুরির পরই অফফরমে চলে যান জয়। পরের তিন ইনিংসে দুটি শূন্যসহ করেন ৪ রান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে তার ইনিংস ছিল— ০, ৪২, ১০ ও ১৩। জয়ের এই অফফরম নিয়ে মোটেই সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জয়কে আরও অনেক কিছু শিখে টেস্টে ওপেনিংয়ে নামতে হবে বলে মনে করেন তিনি।

বুধবার সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এই ছেলেটা এখানে এলো কীভাবে? ওর তো আসারই সময় হয়নি। আপনারা আমাকে বলেন ওর কি আসার সময় হয়েছে এখনো? তাও প্রথম টেস্ট পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বল ফেস করার জন্য! যে জীবনে এ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেনি। তার পর চলে যাচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সব কঠিন কঠিন কন্ডিশনে ওকে পাঠিয়ে দিচ্ছি ওপেন করতে। ওর তো ভুল আছেই, ওর শেখার এখনো অনেক বাকি। ওকে নিয়ে কথা বলার তো কিছু নেই। ওকে ডেভেলপ করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit