শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মার্কোস জুনিয়রের ডাকনাম বং বং। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পান। বিজয়ে ভূমিকা রাখেন বিদায়ী প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে সারা দুতের্তে। তিনি ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। খবর আলজাজিরার।

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের বড় পরিচয় হচ্ছে, তিনি সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। ১৯৮৬ সালের গণঅভ্যুত্থানে ফার্দিনান্দ মার্কোসের পতনের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বিদায় নিয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন মার্কোস জুনিয়র। ৬৪ বছর বয়সি এ রাজনীতিক এমন সময়ে দায়িত্বে এলেন যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি দীর্ঘ মহামারির ধাক্কা সামলানোর পর্যায়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও ক্রমবর্ধমান ঋণের চাপে আছে।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের শপথের মধ্য দিয়ে রদ্রিগো দুতের্তে বিদায় নিলেও তার পরিবার ক্ষমতার অংশীদার হিসেবেই থাকছে। রদ্রিগোর মেয়ে সারার মাধ্যমে তিনি নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit