বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না পুলিশ : আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বাহিনী কোনো খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না। নানান সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রধান নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে এই কথা বলেন।

অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদেস্যর অপরাধের দায় গোটা বাহিনী নেবে না। ব্যক্তিকেই নিতে হবে। তাই দেশপ্রেম নিয়ে প্রত্যেক সদস্যকে কাজ করতে হবে। পুলিশ এমন কোনো কাজ করবে না, যাতে জনগণ সংক্ষুব্ধ হয়। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন আইজিপি। পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ছয় মাস মেয়াদী এই প্রশিক্ষণে টিআরসিদের মধ্য থেকে আইন বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন- বিশাল (টিআরসি নং-২৩৯৩০৫)। মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন- সিয়াম সিদ্দিকী সাগর (টিআরসি নং-২৩৯০২৪)। এছাড়া প্যারেডে মোট ৪৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে আইজিপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। টিআরসিনের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। এসময় পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল আবু হাসান মুহম্মদ তারিক এবং আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit