বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

মানুষের পেট থেকে মিললো ২৩৩টি কয়েন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি তুরস্কে এক ব্যক্তির পেটে কয়েকশ কয়েন, পেরেক, ব্যাটারি এবং কাঁচের টুকরো পাওয়া গেছে। যা খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন চিকিৎসকরা।

গণমাধ্যম সূত্রে পাওয়া যায়, ৩৫ বছর বয়সী এই ব্যক্তি পেটে ব্যথার অভিযোগ করার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তাররা যখন আল্ট্রাসাউন্ড এবং এন্ডোস্কোপি করেছিলেন, তখন তারা লোকটির পেটে ২৩৩ টি ধাতব জিনিসের সন্ধান পান। 

জিনিসগুলোর মধ্যে লিরা মুদ্রা, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাচের টুকরো অন্তর্ভুক্ত ছিল। সার্জনরা পরে রোগীর পেট থেকে জিনিসগুলো সরিয়ে ফেলেন।

এ বিষয়ে শল্যচিকিৎসক ডাঃ বেনিসি বলেছেন, “ অস্ত্রোপচারের সময়, আমরা দেখেছি যে একটি বা দুটি পেরেক পেটের প্রাচীর দিয়ে চলে গেছে। তাছাড়াও দেখেছি যে বৃহৎ অন্ত্রে দুটি ধাতব টুকরো এবং বিভিন্ন আকারের দুটি পাথর রয়েছে।”

ডাঃ বেনিসি আরও বলেন, চিকিৎসক দলটি ব্যাটারি, চুম্বক, পেরেক, মুদ্রা, কাচের টুকরো এবং স্ক্রু খুঁজে পেয়েছে এবং তার পেট পুরোপুরি পরিষ্কার করা হয়েছে।”

চিকিত্সকরা বলেছেন যে, এটি এমন পরিস্থিতি নয় যা তারা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখেন। তাদের মতে, বিদেশী বস্তুর অনিচ্ছাকৃতভাবে গ্রহণ সাধারণত শৈশবে বা মানসিক রোগী, বন্দী বা প্রাপ্তবয়স্কদের মধ্যে নির্যাতনের ক্ষেত্রে ঘটে।

সূত্রঃ এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit