বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাশিয়া সবচেয়ে বড় বিপদ: ন্যাটো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এতবড় নিরাপত্তার সংকটে পড়েনি, বুধবার এই ভাষাতেই রাশিয়াকে আক্রমণ করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। একইসঙ্গে তিনি ইউক্রেনকে আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন কিয়েভকে সাহায্য করবে ন্যাটো।

মাদ্রিদে শুরু হয়েছে ন্যাটোর বার্ষিক সম্মেলন। সেখানেই এই ঘোষণা করেছেন ন্যাটো প্রধান। তিনি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ন্যাটো তাদের পরিকল্পনায় বড় বদল এনেছে। নতুন করে ন্যাটোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়েছে। বস্তুত, একসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ন্যাটোকে অকার্যকর সংস্থা বলে সমালোচনা করেছিলেন। ন্যাটো ছেড়ে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন। ২০১৯ সালে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছিলেন, ন্যাটোর ব্রেন ডেথ হয়েছে।

স্টলটেনবার্গ এদিন জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধ ন্যাটোকে নতুন করে জাগিয়ে তুলেছে। এবারের সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন ন্যাটোর ‘স্ট্র্যাটেজিক কনসেপ্ট’ ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, সেনার সংখ্যা ৪০ হাজার থেকে তিন লাখ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গায় এই সেনারা আপাতত হাই অ্যালার্টে থাকবে। একইসঙ্গে বাল্টিক সাগর অঞ্চলে এবং পোল্যান্ডে ভারি অস্ত্র সরবারহ করা হবে। যে কোনো সময় যাতে তা ব্যবহার করা যায়, তা দেখা হবে।

ন্যাটো জানিয়েছে, যতদিন ইউক্রেনের যুদ্ধ চলবে, ততদিন ন্যাটো তাকে সাহায্য করবে। সামরিক সাহায্যের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক সাহায্যও করা হবে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও কিয়েভকে আশ্বাস দিয়েছে ন্যাটো।

এদিনের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোয় আহ্বান জানানো হয়েছে। তবে গোটা প্রক্রিয়াটি শেষ হতে প্রায় একবছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এরফলে ন্যাটোর ৫ নম্বর ধারায় যুক্ত হবে নতুন দুই দেশ। যার অর্থ, সামগ্রিক সামরিক সহায়তা পাবে তারা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও ইউরোপে সেনার সংখ্যা বাড়াবে। জল, স্থল এবং আকাশে তারা শক্তিবৃদ্ধি করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, পোল্যান্ডে নতুন সেনা হেডকোয়ার্টার খুলবে অ্যামেরিকা। স্পেনে দুইটি নতুন যুদ্ধজাহাজ পাঠানো হবে এবং যুক্তরাজ্য অঞ্চলে অতিরিক্ত ফাইটার জেট স্কোয়াড্রন পাঠানো হবে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit