মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ঢাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, হতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় হালকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিট। শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিট।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit