শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

৪ দিন পর করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২৪১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃ দেশে টানা চার দিন পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ২৪১ জনের শরীরে।

ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনই অপরিবর্তিত থাকল। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফত থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯১২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৭১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কিউএনবি/বিপুল/২৯.০৬.২০২২/ রাত ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit