বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রুলিয়ারা খুতুন (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীরর নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত রুলিয়ার খাতুন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুলিয়ারা খাতুন ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়ি থেকে ভেড়ামারায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথেমধ্যে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীরর কাছে স্যালো ইঞ্জন চালিত নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইক।

এতে রুলিয়ারা খাতুন ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে আবু বক্কর নামে চলন্ত এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিলে বৃদ্ধা রুলিয়ারা খাতুন গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুলিয়ারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও ইজিবাইককে আটক করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit