বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধরের অভিযোগে জবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ গাড়ির হর্ন দেওয়ায় উত্তেজিত হয়ে রাষ্ট্রপতির ছেলের গাড়ির ড্রাইভার মো. নজরুল ইসলামকে মারধরের অভিযোগে কৌশিক সরকার সাম্য নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকেসহ এ মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

কৌশিক সরকার সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সঙ্গীত বিভাগের ২০১৭-১৮ মিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত সোমবার রাতে মারধর ও হত্যার হুমকির অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভার পরিচয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এদিকে এ মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক জহির হোসেন বলেন, তুচ্ছ ঘটনায় ড্রাইভারকে মারধর করা হয়। ড্রাইভার প্রধানমন্ত্রী দফতরের ড্রাইভার। তবে রাষ্ট্রপতির ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োজিত রয়েছেন।

মামলার এজাহারে অভিযোগে বলা হয়, গত ২৬ জুন সন্ধ্যা ৭টার দিকে চালক নজরুল ইসলাম বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির নাতি ইসা আব্দুল্লাহকে (৮) প্রাইভেট পড়তে রাজধানীর ওয়ারী থানাধীন চামু ডেল্টার মোড়ে নিয়ে যান। সেখানে রাষ্ট্রপতির নাতিকে নামিয়ে দিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ওয়ারী থানাধীন চামু ডেল্টার মোড় হতে টিপু সুলতান রোডের মাথায় পৌঁছান তিনি। ওই সময় আসামি কৌশিক সরকার সাম্য মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলো। তখন ড্রাইভার নজরুল পেছন থেকে হর্ন দিলে সাম্য উত্তেজিত হয়ে গাড়ির দিকে তেড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ড্রাইভারের মুখে থুথু নিক্ষেপের পর গাড়ির পেছনে জোরে লাথি মারেন সাম্য।

এরপর সাম্যর পরিচয় জানার চেষ্টা করলে, তিনি উত্তেজিত হয়ে মোবাইলে অজ্ঞাত চার-পাঁচজনকে ডেকে নিয়ে আসেন। পরে তারা পরস্পর যোগসাজশে নজরুলের মুখে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। পরবর্তীতে তারা চালক নজরুলকে হত্যার হুমকি দিয়ে চলে যান।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় ২০১৯ সালের ৭ নভেম্বর আসামি কৌশিক সরকার সাম্যকে সাময়িক বহিষ্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিউএনবি/বিপুল/২৮.০৬.২০২২/ রাত ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit