শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

চিতলমারীর ‘রাজাবাবু’, দাম ১০ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২০৮ Time View

ডেস্ক নিউজ : ‘রাজাবাবু’র দাম হেঁকেছেন ১০ লাখ টাকা। ওজন প্রায় ৩০ মণ। কোরবানির জন্য তিন বছর ধরে ষাঁড়টিকে লালন-পালন করছেন মোকলেচ শেখ। বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চরকচুরিয়া গ্রামের খামারি মোকলেচ শেখ। আসন্ন কেরবানি ঈদকে সামনে রেখে রাজাবাবুর বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। প্রতিদিন ষাঁড়কে দেখতে মোকলেচ শেখের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষেরা।

মঙ্গলবার মোকলেচ শেখ নান, তিনি দীর্ঘদিন ধরে গবাদিপশু লালন-পালন করে আসছেন। বিশেষ করে কোরবানির ষাাঁড় পালন করে তিনি লাভবান হয়েছেন। এ বছরও আসন্ন কোরবানিকে ঘিরে রাজাবাবু নামে একটি ষাঁড়কে বাজারে তুলতে চান। এটি তার খামারের অন্যতম। যেটির ওজন প্রায় ৩০ মণের কাছাকাছি। গত ৩ বছর ধরে তিনি এটিকে লালন-পালন করে আসছেন। প্রতিদিন ষাাঁড়টির খাবারের জন্য খৈল, ভূষি মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় করেন।

উপযুক্ত ক্রেতা পেলে তিনি রাজাবাবুকে বিক্রি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রয়োজনে খামারির ০১৪০৮১৯৫০৩৩ নম্বরে ফোন করে ক্রেতারা কথা বলতে পারবেন বলে তিনি জানান। চরকচুরিয়া গ্রামের ইউনুস শেখ, জয়নুল মৃধাসহ অনেকে জানান, মোকলেচ একজন ভালো খামারি। রাজাবাবুকে খুব যত্ন করেন মোকলেচ শেখ। এটি জেলার সবচেয়ে বড় ষাঁড় বলেও দাবি করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit