রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ৩ জুলাই রবিবার শুরু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধিশ্রীশ্রী বক্রেশ্বর প-িত গোস্বামীর তিরোধান তিথি এবং মাতা ঠাকুরানী রাধারানী কৃষ্ণপ্রিয়া মোহন্তানীর চতুর্থ বর্ষপূর্তি তিরোধান তিথি উপলক্ষে এক অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩ জুলাই রবিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৮টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। ৪ জুলাই সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

হরিনাম সুধা বিতরণ করবেন শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা সিলেট, শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, নিশিকান্ত তালুকদার; দাড়িয়াপাড়া, সিলেট, অধির দাস; নেত্রকোনা, রূপম ধর; বালাগঞ্জ। ৫ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit