শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পদ্মা সেতু সম্পন্ন করায় সরকারকে অভিনন্দন সৌদি রাষ্ট্রদূতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সোমবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এ অভিনন্দন জানান রাষ্ট্রদূত।  বৈঠকে প্রতিমন্ত্রী ঢাকা বিমানবন্দরে হজযাত্রীদের জন্য প্রি-ইমিগ্রেশন সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সৌদি রাষ্ট্রদূত ও সরকারকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশে আরো সৌদি বিনিয়োগের আগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।

প্রতিমন্ত্রী বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে চমৎকার সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নে তার প্রচেষ্টার জন্য তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, চট্টগ্রাম ও জেদ্দার মধ্যে সরাসরি শিপিং, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit