শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

লালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪১ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহযোগিতায় দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে ও তথ্য কর্মকর্তা শুকরানা আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, পরিদর্শক ক-সার্কেল এস এম এলতাস উদ্দিন,

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, লালপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আলিমসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক ব্যক্তি।

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/দুপুর ২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit