শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বন্যায় বিপর্যস্ত আসামের পাশে দাঁড়ালেন আমির খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : ভারতে আসাম রাজ্যে ব্যাপক বন্যায় প্রাণ কেড়েছে বহু মানুষের। অসংখ্য মানুষ হয়েছেন ঘর-বাড়ি ছাড়া। তাছাড়াও এই বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর এই লক্ষ লক্ষ মানুষের কষ্ঠের সময়ে তাদের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান।

এই বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে ইতোমধ্যেই আসামে কাজ করছে  ৭৫৯ টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশির মানুষ। এছাড়াও, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে বলেও জানিয়েছে এএসডিএমএ। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা দান করেছেন। আর এ জন্য আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

তবে শুধুই আমির খান নন, এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেট্টিও।

প্রসঙ্গত, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩২টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যেও মারাত্মক ক্ষতি হয়েছে বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের। 

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/দুপুর ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit