শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অন্তর্বর্তীকালীন টোল নির্ধারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৫৫ কিলোমিটারের জন্য অন্তর্বর্তীকালীন টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে এ টোল হার কার্যকর হবে।

গতকাল রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলেও প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয় আজ সোমবার।

প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০ টাকা প্রতি কিলোমিটার হিসাবে নির্ধারণ করা হলো।

এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তী সময়ে টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।
প্রজ্ঞাপনে এই টোলহার কেবল মাঝারি ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে। অন্য গাড়ির ক্ষেত্রে টোলহার কী হবে, সেটি অবশ্য জানানো হয়নি।

কিউএনবি/বিপুল /২৭.০৬.২০২২/ রাত ৯.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit