রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

মধুচন্দ্রিমা থেকে ফিরেই শাহরুখের সঙ্গে কাজে ব্যস্ত নয়নতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : মধুচন্দ্রিমা থেকে ফিরেই কাজে যোগ দিলেন নয়নতারা। শাহরুখের সঙ্গে শুরু করলেন ‘জওয়ান’ সিনেমার শুটিং। আতলির পরিচালনায় এই ছবিতে দক্ষিণী ছবিতে এই প্রথম জুটি বাঁধছেন নয়নতারা। অন্যদিকে শহরুখেরও এটিই প্রথম দক্ষিণী ছবি। এ ছবিতে শাহরুখের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগেই। তা দেখেই রীতিমতো বিস্মিত ভক্তরা। এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন কিং খান এই ছবিতে।

জানা গেছে, রবিবার থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। মাঝখানে বিয়ের কারণে বেশ কিছুটা বিরতি নিলেও ফের কাজে মন দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, চলতি মাসেইও ভিগনেশ শিবানের সঙ্গে চার হাত এক হয় নয়নতারার। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন কিং খানও। কথা রেখেছেন নয়নতারাও। হানিমুন থেকে ফিরে সোজা মুম্বাইয়ে ল্যান্ড করেছেন তিনি আর সঙ্গে সঙ্গে শুরু করেছেন ছবির কাজ।

সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাইরাল হয়েছে নয়নতারা ও ভিগনেশের থাইল্যান্ডের মধুচন্দ্রিমার বেশ কিছু ছবি, যা তাদের ভক্তদের মন কেড়ে নিয়েছে। অন্যদিকে করোনা থেকে সেরে উঠেই সহ-অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। যদিও তা নিয়ে কম জল ঘোলা হয়নি।  

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই ক’দিনে কী করে কমে গেল তার অসুস্থতা? অনেকে আবার বলেছিলেন, দক্ষিণী ছবির বক্স অফিস কালেকশনের কাছে যেভাবে মাথা নিচু করেছে বলিউড তাতে তার হৃত গৌরব পুনরুদ্ধারের জন্যই এবার সাউথে গেছেন শাহরুখ। শুধু তা-ই নয়, সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন তিনি। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ  ও বলিউডের শুভাকাঙ্ক্ষীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit