শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

বাইক নিষিদ্ধে শৃঙ্খলা ফিরেছে পদ্মা সেতুতে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পর শৃঙ্খলা ফিরেছে পদ্মা সেতুতে। টোলপ্লাজায় কমেছে যানজট। বন্ধ করা হয়েছে গাড়ি থামিয়ে ছবি তোলা। এদিকে, মোটরসাইকেল পারাপারে ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। গত রোববার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে সাধারণ মানুষ। আর সোমবার থেকে যান চলাচল শুরুর পর অনেকেই আসেন স্বপ্নের এই সেতু পার হওয়ার অভিজ্ঞতা নিতে।

তবে বিপত্তি বাঁধে বিপুল সংখ্যক মোটরসাইলের উপস্থিতি, টোলপ্লাজায় সৃষ্টি হয় যানজট। অনেকেই সেতুর মাঝখানে গিয়ে সেলফি/ছবি তুলতে থাকেন। চলন্ত মোটরসাইকেলে করে ভিডিও করতে গিয়ে তো দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে দুজনের। এমন পরিস্থিতিতে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। আর এতেই শৃঙ্খলা ফিরে আসে সেতুতে। ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক নির্বিঘ্নে বাধাহীনভাবে সেতু পার হতে পারছে এখন।

এদিকে মোটরসাইকেল পারাপারে ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পিকাপভ্যানেও মোটসাইকেল পার করেছেন কেউ কেউ। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিনের ১৮ ঘণ্টায় ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার টোল আদায় হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit