বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে সন্ত্রাসীদের হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।খবর এপির। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলিশের ওপর অতর্কিত এ হামলা চালায়। নুয়েভো লিওনপ্রদেশের পুলিশ বলেছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল।

পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় অফিসাররা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit