শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আড়াই মাস পরই সুখবর দিলেন আলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। যে খবরের জন্য কৌতূহল ছিল বি-টাউনে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনজুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

এর পরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিকমাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

বিয়ের পর এত দ্রুত অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা বলিউডে বিরল। আলিয়া মাতৃত্বের স্বাদ দ্রুতই নিতে আগ্রহী। 

আলিয়া-রণবীরের পরিবারে এখন খুশির জোয়ার বইছে। কাপুর ও ভাট পরিবার নতুন অতিথিকে বরণ করার জন্য মুখিয়ে আছে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit