বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

লালপুরে ঘাট দখলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ,আহত আট

মোঃ মাজহারুল ইসলাম লালপুর ( নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪২ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীর নৌকা ঘাটের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার লালপুর  কলোনীতে  স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে । আহতরা হলো,সেন্টু(৩৭),আমিরুল ইসলাম ওরফে আমবু(৩৫), শামীম(৩৮),বিল্পব(৩৫),বকুল(৪০),খাইরুল(৪৫),রিফাত(১৭),ঝন্টু(৩৩) এরা আহত হয়।

স্থানীয়রা এদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বকুল ও আমিরুলের অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।এছাড়া অন্যরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে, বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit