সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

চৌগাছায় জমে উঠেছে মটরযান শ্রমিক সংস্থার নির্বাচন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১২৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় জমে উঠেছে মটরযান শ্রমিক সংস্থার নির্বাচন। আর মাত্র ৪ দিন পর চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার নির্বাচন। ৩০ জুন বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। ১৩টি পদে ২৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সংস্থার ১৪৬৯ ভোটারের গোপন ভোটের মাধ্যমে ১৩ জন প্রার্থী নির্বাচিত হবেন। নিয়মানুযায়ী তিন বছরের জন্য নির্বাচিত হবেন এ কমিটি। ১৩টি পদে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা নির্বাচিত করবেন তাদের পছন্দের নেতা।

এই ১৩টি পদের জন্যে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে আনিছুর রহমান (বাস) প্রতীক ও শাহিদুল ইসলাম (হরিণ) প্রতীক, সহসাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান আমিন (চেয়ার) ও আতিয়ার রহমান (ছাতা), সহ সভাপতি পদে শরিফুল ইসলাম (বটগাছ), শামছুল হক মাতব্বর (টেবিল) প্রতীক ও খোরশেদ আলী মোরগ, আব্দুস সালাম ইলাত (চাকা) প্রতীক, যুগ্ম সম্পাদক সাধারণ পদে রেজাউল ইসলাম বাবু (উড়োজাহাজ), আব্দুল আলিম (গরুর গাড়ী) ও আব্দুল মান্নান (কলস), সোহরাব হোসেন (আনারস) প্রতীক, সাংগঠনিক সম্পাদক পদে ফোরকান আলী (আম) ও মাহবুবুর রহমান (হারিকেন) প্রতীক, দপ্তর সম্পাদক নুর ইসলাম (হাতুড়ী) ও হারান মিয়া (মাছ) প্রতীক, প্রচার সম্পাদক আব্দুল মান্নান (ফুটবল) ও বিপুল কুমার (হাঁস) প্রতীক, কোষাধ্যক্ষ রিয়াকত হোসেন (গোলাপ ফুল) ও জুমারুল ইসলাম (তালা) প্রতীক, সড়ক সম্পাদক মাহবুর হাসান দিপু (টিউবওয়েল) ও উজ্জল হোসেন (গাভী) প্রতীক, কার্যনির্বাহী সদস্য বাবলু রহমান (বাল্প), জসিম উদ্দীন (চশমা) ও মনিরুজ্জামান (মোমবাতি) এবং আশাদুল ইসলাম (কবুতর) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনের সাবকমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন চৌগাছা পৌর মেয়র নুর উদ্দীন আল-মামুন হিমেল। এ কমিটির সম্মানিত সদস্যের দায়িত্বে রয়েছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা রবিউল ইসলাম। চৌগাছা মটরযান শ্রমিক সংস্থার এই ত্রি-বার্ষিক নির্বাচনে এখন জোরদার প্রচারণা চালাচ্ছে ভোটযুদ্ধে অবতীর্ণ দুটি প্যানেল। প্যানেল দুটি প্রত্যেকেই জয়লাভের স্বপ্নে বিভোর। একটি প্যানেল মনে করছেন ভোট হলেই আমরা বিজয় হবো শুধু গণনা শেষ হওয়ার অপেক্ষা। অন্য প্যানেলের ভাবনা সংস্থার কর্মী ও ভোটাররা এখন পরিবর্তন চায়।

ফলে, জয় তাদের সুনিশ্চিত। তবে এ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের ভাবনা প্রার্থীদের অনেকেই পাসের জন্য প্যানেল বদল করছে আসলে দীর্ঘদিন থেকে তাদের দেখা হচ্ছে। কেউ কেউ মনে করছেন প্যানেল দুটির প্রার্থীরা সাধারণ ভোটারের চেয়ে সমাজের এলিট ও নামডাকওয়ালা ভোটারের দারে ধর্না দিচ্ছে। এতে সাধারণ ভোটারকে একপাশে রাখা হচ্ছে। তবে উভয় প্যানেলের প্রার্থীদের দাবি তারা ভোটারদের কাছে ছুটছেন। ভোটাররা তাদের সাথে আছেন। দুটি প্যানেলই বিভিন্ন পন্থা এবং মাধ্যমে তাদের জোরদার প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে পৌর শহর ও স্থানীয় ছোট-ছোট বাজারের চায়ের দোকানে ও মোড়ে মোড়ে তাদের পোষ্টার ঝুলিয়ে দিয়েছেন। তারা নিজের প্যানেলের জন্য জোরে-সরে গণসংযোগ করছেন।

অনেকে নিজের ছবি ও প্রতীতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে নিয়মিত ভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সাধারণ ভোটারদের অভিযোগ কেউ কেউ ব্যস্ত পদ পেতে কেউ কেউ মরিয়া পদ ধরে রাখতে। অনেকের অভিযোগ শ্রমিক সংস্থাকে পুঁজি করে নেতারা নিজেদের আগের গোছান। এ জাতীয় সমালোচনা করা ভোটারদের দাবি, নতুন মুখ আসুক যারা শুধু চৌগাছা মটরযান সংস্থার ভোটার ও কর্মীদের উন্নয়নে কাজ করবেন। তারা আরো বলেন, বিগত নির্বাচিত কমিটি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারী আচরণ, ক্ষমতার অপব্যবহার করে সংস্থার উন্নয় কার্যক্রমে ভীষণভাবে ব্যাহত করে ব্যর্থতার প্রমাণ রেখেছে। বিগত ২০০৪ সাল থেকে ২০২২ পর্যন্ত পর পর সাতবার বিশেষ কৌশলে কিছু মানুষ এই প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে শ্রমিকদের অধিকার ও হক থেকে বঞ্চিত করেছেন। তবে দুটি প্যানেলে আগামী দিনে সংস্থার উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ভোট প্রার্থনা করেছেন ।

নতুন প্যানেলের সাধারণ স¤পাদক পদ প্রার্থী আমিনুর রহমান আমিন দাবি করেন, সাধারণ ভোটাররা পরিবর্তনের জন্যে পুরাতন প্যানেলের অতীত কর্মকান্ডের জন্য তাদের প্রত্যাক্ষাণ করে আমাদের সাথে আছেন (ভোট দিবেন)। একই রকম আশাবাদী, দীর্ঘদিন ধরে চৌগাছা মটরযান সংস্থার সভাপতির দায়িত্ব পালন করা শ্রমিক নেতা শাহিদুল ইসলামেরও তিনি বলেন, আমি চৌগাছা মটরযান শ্রমিকদের কল্যাণে কাজ করেছি, তাই এবারো ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তবে, সাধারণ ভোটারদের উভয় প্যানেলের প্রতি কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে। তারা চান, যোগ্যনেতা আসুক নেতৃতে।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit