শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনে সামিল সাকিব-তামিমরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেসক্ : দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির ইতি টেনে নতুন দিনের সূচনা ঘটেছে আজ। উদ্বোধন হলো পদ্মা সেতুর। উদ্বোধনের দিনকে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, এ সেতু দক্ষিণের ১৯ জেলায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমাবে, বাঁচাবে সময়। দ্রুত যাতায়াতের জন্য যাত্রীরা উপকৃত হবেন। দ্রুতগতি হবে পণ্য পরিবহণে। বাড়বে ব্যবসার বিস্তার।

পদ্মা সেতু উদ্বোধনের সময় বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে দেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট লুসিয়ায় টেস্ট নিয়ে ব্যস্ত তারা।  তবে এরমাঝেই পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের উৎসবে অংশ নেওয়া থেকে নিজেদের বঞ্চিত রাখেননি টাইগাররা। কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণ উদযাপন করলেন সাকিব আল হাসানের বাহিনী। এরপর এক ভিডিওবার্তায় তামিম নিজের অনুভূতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য বিশাল বড় একটা অর্জন এটা। একটা সময় এমন ছিল যখন আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার নিবেদনের কারণে, ওনার চেষ্টার কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। পদ্মা সেতুর প্রকল্পের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কর্মী ছিলেন, আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা এমন একটা কাজ করেছেন, যেটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’ 

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবশ্য পদ্মা সেতু রোমাঞ্চ চলে গেছে অনেক আগেই।  দুই ম্যাচের টেস্ট সিরিজই নামই দুই পদ্মা সেতুর নামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে যাওয়া সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ, প্রেজেন্টেড বাই ওয়ালটন।’স্কোরবোর্ডে পদ্মা সেতু ও শেখ হাসিনার ছবি ভেসে উঠছে চলমান টেস্ট সিরিজে।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit