শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

পদ্মা সেতু উদ্বোধনে গিয়ে যা বললেন নায়ক রিয়াজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশবাসী। সেই উচ্ছ্বাসে সামিল হয়েছে দেশের রাজনীতি, ক্রীড়া ও শোবিজ অঙ্গনের মানুষেরাও। সুদূর অস্ট্রেলিয়া থেকে পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর।  সুদূর ওয়েস্ট ইন্ডিজে কেক কেটে এ উদ্বোধন উৎসবে সামিল হয়েছে সাকিব বাহিনী।

আর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগদানের সুযোগ হয়েছে চিত্রনায়ক রিয়াজের। শনিবার মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন রিয়াজ। তাই তার উচ্ছ্বাসটা আর সব শোবিজ তারকার চেয়ে বেশিই হতে পারে।  পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে লেখক আনিসুল হকের ফেসবুক লাইভে যুক্ত হয়ে রিয়াজ তার অনুভূতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজ ছাড়াও দেশের বিনোদন জগতের আরো অনেকে উপস্থিত ছিলেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit