বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

সিনেমা হিট, নায়ক পেলেন ৫ কোটি মূল্যের গাড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের খরার মৌসুমে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি ২০০ কোটির কাছাকাছি আয় করেছে। ফলে প্রযোজক ভূষণ কুমার দারুণ খুশি। এই খুশিতে নায়ক কার্তিক আরিয়ানকে তিনি একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্তিক আরিয়ান যে গাড়ি উপহার পেয়েছেন সেটি ম্যাকলারেন জিটি। ভারতে বিলাসবহুল স্পোর্টস কারটির মূল্য ৪ কোটি ৭০ লাখ রুপির মতো (বাংলাদেশি টাকায় সাড়ে ৫ কোটির বেশি)।

উপহার পাওয়া গাড়ির ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে কার্তিক আরিয়ান লিখেছেন, চাইনিজ খাওয়ার জন্য নতুন উপহার পেয়ে গেছি। শুনেছি কষ্টের ফলে মিষ্টি হয়… এত বড় হয় জানতাম না। সামনে উপহার হিসেবে প্রাইভেট জেট চাই। গত ২০ মে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। আনিস বাজমি পরিচালিত সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। আরও আছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিকুয়্যাল।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit